BRS TIMES
পাঁচ ধাপের ইউপি ভোটের চূড়ান্ত তালিকা দিল ইসি
জাতীয়প্রচ্ছদরাজনীতি

পাঁচ ধাপের ইউপি ভোটের চূড়ান্ত তালিকা দিল ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সিনিয়র সচিব জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং ভোটার হওয়ার আবেদন করেছেন, তাঁদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৩১ আগস্টের পর তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার। এই চূড়ান্ত তালিকাই আসন্ন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত হবে।

ইউপি ভোটের চূড়ান্ত তালিকায় ভোটার কত

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

ইসির ঘোষণা অনুযায়ী, এবার পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউপিতে ভোটগ্রহণ হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। সংলাপ শেষে প্রথম ধাপের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হতে পারে।

Related posts

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আজ, সোহরাওয়ার্দী উদ্যানে

brs@admin

ইসরায়েলের হাতে নিহত গাজার শিশুদের নাম লেখা টি-শার্ট পরে কানে অ্যাসাঞ্জ

brs@admin

উত্তরা-লালবাগে অভিযান – নিষিদ্ধ লীগের ৬ নেতা গ্রেপ্তার

rahman himel

মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন!

News Desk

মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে : আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

চট্টগ্রাম-গাজীপুরে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার

News Desk