BRS TIMES
আবার শুল্কের তালিকায় বাংলাদেশ ‐ ট্রাম্পের নিশানায় ১৬ দেশ
অর্থনীতিআন্তর্জাতিকপ্রচ্ছদ

আবার শুল্কের তালিকায় বাংলাদেশ ‐ ট্রাম্পের নিশানায় ১৬ দেশ

বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে চালানো এক তদন্তের ভিত্তিতে এই শুল্ক প্রস্তাব করা হতে পারে। আজ বুধবারই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন।

তালিকায় থাকা ১৬টি দেশ ও জোট হলো বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে গত ১১ মার্চ এই তদন্ত শুরু করেছিল ইউএসটিআর। মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশ শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করেছে, যার ফলে সস্তা পণ্যে বিশ্ববাজার ভরে গিয়ে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শুল্কের তালিকায় বাংলাদেশসহ ১৬ দেশ

গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের বৈশ্বিক শুল্ক বাতিল করে দেওয়ার পর তার বিকল্প হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম বিষয়ক এক তদন্তের পর এই ১৬টি দেশসহ বেশ কয়েকটি অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ইউএসটিআর। নতুন শুল্ক আগের সেই শুল্কের সঙ্গে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়। তবে সাবেক জ্যেষ্ঠ মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরুস রয়টার্সকে জানিয়েছেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দায়ে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হতে পারে। প্রতিটি দেশের জন্য আলাদা শুল্কহার নির্ধারণ করা হবে, যদিও মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিক শুল্ক না-ও বসতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, বিদ্যমান বাণিজ্য সমঝোতা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে শুল্কের সীমা ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ রয়েছে। তদন্তের ফলাফল প্রকাশের পরই কোন দেশের পণ্যে কত হারে শুল্ক বসছে, তা পরিষ্কার হবে।

Related posts

নাহিদকে মামলা দিতে বললেন ইশরাক, নিজেই যাবেন জেলে

News Desk

জামায়াত ঐক্যবদ্ধ জাতি দেখতে চায় : জামায়াত আমির

News Desk

বাংলাদেশে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়: সালাহউদ্দিন

brs@admin

উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন চলছে

News Desk

হারুনের ভাতের হোটেলে হাজার কোটি টাকার ‘গুপ্তধন’: দুদক

brs@admin

১০ মাস পর সেন্ট মার্টিনে পর্যটক জাহাজ ‐ প্রথম দিনেই ভিড়

rahman himel