BRS TIMES
ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক দেওয়ার নির্দেশ ইসির
জাতীয়প্রচ্ছদ

ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক দেওয়ার নির্দেশ ইসির

নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক না দিলে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন বাতিল করা হবে।

মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেকে বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়লেও কাজের অগ্রগতি হচ্ছে না।

বায়োমেট্রিকের সময়সীমা

এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আখতার আহমেদ বলেন, কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং অবস্থায় রাখার সুযোগ নেই, তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়। কিন্তু কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তাঁর আবেদনটি বাতিল করা হবে।

তবে এই পদক্ষেপে নাগরিকের এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হবে না বলে জানিয়েছেন ইসি সচিব। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার নতুন করে আবেদন করতে পারবেন।

Related posts

নির্মাণাধীন ভবন ধসে দুই প্রকৌশলীসহ শ্রমিক নিহত

brs@admin

টঙ্গীতে চট-প্লাস্টিকের গুদামে আগুন

News Desk

দিনের পর দিন অভুক্ত গাজার এক তৃতীয়াংশ মানুষ : ডব্লিউএফপি

News Desk

টি-টোয়েন্টি সিরিজ: নেদারল্যান্ডস টিম এখন বাংলাদেশে

News Desk

শাকিবকে নিয়ে আবারও অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ

brs@admin

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্বাস্থ্য উপদেষ্টা

News Desk