BRS TIMES
ভর্তিচ্ছুদের জন্য সুখবর ‐ ১০ বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু আজ
জাতীয়প্রচ্ছদ

ভর্তিচ্ছুদের জন্য সুখবর ‐ ১০ বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু আজ

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুখবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ বুধবার থেকে। অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

এবার এসব বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে জিপিএ শর্ত শিথিল করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের মধ্যে চারটিতে আবেদনের জিপিএ শর্ত কমানো হয়েছে। অন্যদিকে কৃষিগুচ্ছে চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৮ থাকলেই আবেদন করা যাবে, আগে চতুর্থ বিষয় বাদে মোট জিপিএ ৮ দশমিক ৫ লাগত।

১০ বিশ্ববিদ্যালয়ে আবেদনের তথ্য

কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা, যা মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে পরিশোধ করা যাবে।

এবার কৃষিগুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি।

এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞানে ১৫ করে এবং পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ২০ করে নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। আবেদনকারীদের নয়টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি ও সমমান এবং ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে।

জগন্নাথে এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটিতে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা, ই ইউনিটে ১ হাজার ৫০০ টাকা। আগামী ১ জানুয়ারি এ, ৮ জানুয়ারি ই, ১৫ জানুয়ারি বি, ২২ জানুয়ারি সি এবং ২৩ জানুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।

Related posts

দেশের ৭ জেলায় ঝড়ের আভাস

News Desk

প্রথমবারের মতো চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

brs@admin

নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব

News Desk

মাইলস্টোন ট্র্যাজেডি: প্যানিক অ্যাটাক-এ হাসপাতালে পরীমণি

News Desk

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

News Desk

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় বিজিবির টহল জোরদার

rahman himel