BRS TIMES
খিলগাঁও থানায় ককটেল বিস্ফোরণ ‐ সিসিটিভি দেখে আটক ১
জাতীয়প্রচ্ছদ

খিলগাঁও থানায় ককটেল বিস্ফোরণ ‐ সিসিটিভি দেখে আটক ১

রাজধানীর খিলগাঁও থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে থানার নারী ও শিশু সার্ভিস ডেস্কের পেছনে টিনের চালের ওপর ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ককটেল বিস্ফোরণে আটক ১

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মাজহারুলকে আটক করে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সিসি ক্যামেরায় নিশ্চিত হয়েই তাঁকে আটক করা হয়েছে।

ওসি বলেন, আটক মাজহারুল নিজেকে রিকশাচালক পরিচয় দিলেও তাঁর সঙ্গে কোনো রিকশা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের কাছে তথ্য এসেছে, তিনি ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ককটেল বিস্ফোরণ ঘটাতেন।

এ ছাড়া তাঁকে বহন করা একটি মোটরসাইকেল সন্দেহের তালিকায় রয়েছে। মোটরসাইকেলচালককে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আটক মাজহারুল বর্তমানে খিলগাঁও থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

Related posts

বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা, চাল জব্দ

News Desk

ত্রিশালে বিশ্বমানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা: বিমানমন্ত্রী

News Desk

কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

News Desk

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

News Desk

গুলশানের হাসপাতালে আইসিইউতে ভাষা সৈনিকের কন্যা শুকু

rahman himel

সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত

News Desk