BRS TIMES
অস্ট্রেলিয়ায় শফিকুর রহমানকে নিয়ে দুই সংগঠনের আপত্তি
আন্তর্জাতিকপ্রচ্ছদরাজনীতি

অস্ট্রেলিয়ায় শফিকুর রহমানকে নিয়ে দুই সংগঠনের আপত্তি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষ দুই ধর্মীয় সংগঠন। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে তাঁর সফরের বিরোধিতা করে অস্ট্রেলিয়া সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে।

মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, শফিকুর রহমান হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর পর প্রকাশ্যে তাঁর প্রশংসা করে তাঁকে হিরো হিসেবে আখ্যায়িত করেছিলেন। হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও তিনি শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

শফিকুর রহমানকে নিয়ে আপত্তি

বিবৃতিতে জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠন দুটির দাবি, দলটির সাবেক কয়েকজন নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় উগ্র ইসলামপন্থীদের ভূমিকা সবার জানা। এমন ঘটনার সমর্থকদের স্বাগত জানানো হলে তা অস্ট্রেলিয়ার সামাজিক সংহতিকে বিভক্ত করবে।

সফরের বিরোধিতা করে সংগঠন দুটি জানায়, গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল শফিকুর রহমানকে সংবর্ধনা দেয়। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় তারা সরকারের কাছে জানতে চেয়েছে, কেন তাঁকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হলো এবং সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। এমন পরিস্থিতিতে হামাসের প্রশংসা করেছেন বলে অভিযোগ ওঠা একজন নেতাকে কীভাবে প্রবেশের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিকে সিডনির মাইগ্রেশন এজেন্ট রেমন্ড স্যালোমন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়ে শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, জামায়াত আমির অস্ট্রেলিয়ার চরিত্রগত শর্ত পূরণ করেন না এবং তিনি সামাজিক সংহতির জন্য ঝুঁকি তৈরি করতে পারেন। পাঁচ দিনের সফরে থাকা শফিকুর রহমানের ২৫ নভেম্বর অস্ট্রেলিয়া ছাড়ার কথা রয়েছে।

Related posts

টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

brs@admin

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

brs@admin

রোগী ভাগিয়ে নেওয়া ৭ দালালকে কারাদণ্ড

brs@admin

‘নিজে বুঝতে পারলেও দলের কাউকে বুঝতে দেননি হাসিনা

brs@admin

গাজায় দেড় হাজার ভবন গুড়িয়ে দিলো ইসরায়েল

News Desk

হানিমুনে কোথায় ঘুরছেন মেহজাবীন-রাজীব?

News Desk