BRS TIMES
কংগ্রেসকে তথ্য দেওয়ার আগে জানাতে হবে হোয়াইট হাউসকে
আন্তর্জাতিকপ্রচ্ছদ

কংগ্রেসকে তথ্য দেওয়ার আগে জানাতে হবে হোয়াইট হাউসকে

যুক্তরাষ্ট্রের ফেডারেল ঠিকাদার ও সাব-ঠিকাদারদের জন্য নতুন নির্দেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস তাদের কাছে কোনো তথ্য চাইলে সাড়া দেওয়ার আগে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সংস্থাকে জানাতে হবে। শুক্রবার সই করা এক নির্বাহী আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, নির্বাহী বিভাগের সঙ্গে ঠিকাদারদের কাজ বা যোগাযোগ নিয়ে কংগ্রেসের যেকোনো অনুরোধ ‐ তা বর্তমান বা ভবিষ্যতের যেটাই হোক ‐ সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসকে জানাতে হবে। জবাবও দিতে হবে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে।

হোয়াইট হাউসের নির্দেশে যা আছে

হোয়াইট হাউস বা সংস্থা যেসব যোগাযোগকে নির্বাহী বিশেষাধিকারের (এক্সিকিউটিভ প্রিভিলেজ) আওতায় সুরক্ষিত বলে মনে করবে, সেগুলো আটকে রাখার নির্দেশও মানতে হবে ঠিকাদারদের। প্রতিটি সংস্থাকে নিজেদের সব ঠিকাদার ও সাব-ঠিকাদারকে এই বাধ্যবাধকতার কথা জানিয়ে দিতে বলা হয়েছে। এই নির্দেশ প্রযোজ্য হাজার হাজার প্রতিষ্ঠানের ওপর।

নির্দেশ না মানলে পরিণতির কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চুক্তি বাতিল হতে পারে, এমনকি ভবিষ্যতে ফেডারেল সরকারের সঙ্গে কাজের সুযোগও স্থগিত হয়ে যেতে পারে।

হোয়াইট হাউসের যুক্তি, নির্বাহী বিভাগকে সংবেদনশীল বিষয়ে কর্মী ও ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়। গোপন তথ্য যেন অননুমোদিত কারো হাতে না পড়ে, তা নিশ্চিত করতেই এই আদেশ। তাদের দাবি, কংগ্রেসের কেউ কেউ নির্বাহী বিশেষাধিকারের সীমা লঙ্ঘন করে ফেডারেল ঠিকাদার বেসরকারি কোম্পানিগুলোকে হয়রানি করছেন।

তবে ডেমোক্র্যাটরা আদেশটিকে বেআইনি ও নজরদারি ঠেকানোর চেষ্টা বলছেন। হাউস ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া বলেছেন, এটি কংগ্রেসের সাংবিধানিক নজরদারির অধিকারের ওপর হামলা।

জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা; সরকারি চুক্তি, বিশেষ করে পেন্টাগনে ট্রাম্পের পরিবারের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোতে অর্থ যাওয়ার বিষয়টি তাদের তদন্তের অন্যতম লক্ষ্য।

এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউসের আইন উপদেষ্টা উইল শার্ফ সংস্থাগুলোকে জানিয়েছিলেন, কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি হওয়ার আগে কর্মকর্তাদের হোয়াইট হাউসের অনুমোদন নিতে হবে। দুই দলের প্রেসিডেন্টরাই আগে নির্বাহী বিশেষাধিকার ব্যবহার করে কংগ্রেসের অনুসন্ধান ঠেকিয়েছেন, তবে এর প্রয়োগ নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের আশঙ্কা থাকে।

Related posts

জি এম কাদের ও আলমের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

News Desk

খালে ডুবে ৩ শিশুর মৃত্যু

News Desk

বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

brs@admin

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

News Desk

যারা জনমতকে ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে : অধ্যাপক মুজিবুর

News Desk

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

News Desk