28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জি এম কাদের ও আলমের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের ওপর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একইসঙ্গে দল থেকে অব্যাহতি পাওয়া ১০ জন নেতার প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ পুনর্বহাল করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এই আদেশ দেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পদ ফিরে পাওয়া নেতারা হলেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, দফতর সম্পাদক-২ এম.এ রাজ্জাক খান, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাজমা আক্তার (ফেনী), মো. জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল), মোস্তফা আল মাহমুদ (জামালপুর), জসীম উদ্দিন (নেত্রকোনা) ও আরিফুর রহমান খান (গাজীপুর)।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল বারী জানান, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জিএম কাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবেন না। পাশাপাশি ১০ নেতার বহিষ্কার আদেশও স্থগিত রাখা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাম্পের আহ্বান

News Desk

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা

brs@admin

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, সেরা দশের তালিকায় নেই বিল গেটসের নাম

brs@admin

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

News Desk

মঙ্গলবার থেকে হাজীদের দেশে ফেরা শুরু

brs@admin

নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ক্যাপস্টোন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : সেনাপ্রধান

News Desk
Translate »