BRS TIMES
চামড়াজাত পণ্য ও জুতা শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

চামড়াজাত পণ্য ও জুতা শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা

চামড়াজাত পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের শ্রমিকের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা, যা আগের ৭ হাজার ১০০ টাকার চেয়ে ৪ হাজার ৮০০ টাকা বেশি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, ১৭ নভেম্বর তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। নিম্নতম মজুরি বোর্ডের সুপারিশের ভিত্তিতে শ্রম আইনের ক্ষমতাবলে ঘোষিত এই মজুরি দেশের সব এলাকার চামড়াজাত পণ্য ও জুতা কারখানায় কার্যকর হবে।

নতুন কাঠামোয় শ্রমিকদের ছয়টি গ্রেডে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রেডে মূল মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার টাকা চিকিৎসা ভাতা, ৬০০ টাকা যাতায়াত ভাতা ও ১ হাজার ৩০০ টাকা খাদ্যভাতা নির্ধারণ করা হয়েছে। ষষ্ঠ গ্রেডের শ্রমিকের মূল মজুরি ৬ হাজার টাকা, ভাতাসহ মোট ১১ হাজার ৯০০ টাকা।

নতুন মজুরি কাঠামো ঘোষণা, গ্রেডে গ্রেডে মজুরি

প্রথম গ্রেডের শ্রমিকের মূল মজুরি ১৩ হাজার ৫৭০ টাকা, ভাতাসহ মোট ২৩ হাজার ২৫৫ টাকা। দ্বিতীয় গ্রেডে মোট ১৭ হাজার ৯৪৫, তৃতীয় গ্রেডে ১৫ হাজার ৮৭৫, চতুর্থ গ্রেডে ১৪ হাজার ৪০৫ ও পঞ্চম গ্রেডে ১৩ হাজার ৮৫ টাকা। শিক্ষানবিশ শ্রমিকেরা তিন মাসের শিক্ষানবিশকালে মাসে পাবেন ১০ হাজার টাকা।

কর্মচারীদের জন্য রয়েছে চারটি গ্রেড। প্রথম গ্রেডের কর্মচারীর মূল মজুরি ১১ হাজার ৮০০ টাকা, ভাতাসহ মোট ২০ হাজার ৬০০ টাকা। কর্মচারীদের শিক্ষানবিশকাল ছয় মাস, এ সময়ে তাঁদের মজুরি হবে ১০ হাজার টাকা।

গেজেটে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় ১৪টি শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, এক বছর কর্মকাল পূর্ণ হওয়ার পর প্রতিবছর মূল মজুরির ৫ শতাংশ হারে বৃদ্ধি। তৈরি পোশাক খাতে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষের মধ্যেই চামড়া খাতের এই নতুন মজুরি ঘোষণা এলো।

Related posts

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের মৃত্যু

News Desk

ঋতুপর্ণ ঘোষ – যে নির্মাতা বদলে দিয়েছিলেন সিনেমার ভাষা

brs@admin

বনানীতে সড়ক অবরোধ করেছে সিএনজি-অটোরিকশা চালকরা

News Desk

পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

News Desk

ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট

News Desk

উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

News Desk