BRS TIMES
আন্দোলনে উৎপাদন ব্যাহত ‐ ক্ষতির জরিপে নামল বিজিএমইএ
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

আন্দোলনে উৎপাদন ব্যাহত ‐ ক্ষতির জরিপে নামল বিজিএমইএ

চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে কতটা ক্ষতি হয়েছে, তা নিরূপণে জরিপ শুরু করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি সদস্য কারখানাগুলোকে চিঠি দিয়ে গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সময়ের ক্ষতির বিস্তারিত তথ্য পাঠাতে বলেছে। নির্ধারিত অনলাইন ফরমে আগামী ২২ নভেম্বরের মধ্যে তথ্য জমা দিতে হবে।

বিজিএমইএর চিঠিতে যেসব তথ্য চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে কত দিন উৎপাদন ব্যাহত হয়েছে, উৎপাদন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির পরিমাণ, বন্ধের সময় শ্রমিকদের দেওয়া মজুরি, উৎপাদন পুষিয়ে নিতে অতিরিক্ত ওভারটাইমের খরচ, বাতিল হওয়া রপ্তানি আদেশের মূল্য, আকাশপথে পণ্য পাঠানোর বাড়তি খরচ এবং ছাড়ে বিক্রি করা পণ্যের পরিমাণ। এ ছাড়া ভবন, যন্ত্রপাতি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্যও চাওয়া হয়েছে।

সংগঠনটির মহাসচিব মেজর জেনারেল (অব.) ডা. মো. সাহেদুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, সংগৃহীত তথ্যের ভিত্তিতে মোট ক্ষতির পরিমাণ নির্ধারণ করে নীতিগত সহায়তার সুপারিশ করা হবে এবং সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। কারখানাগুলোর বার্ষিক রপ্তানির পরিমাণ ও শ্রমিকসংখ্যার তথ্যও দিতে বলা হয়েছে।

উৎপাদন ব্যাহত কারখানার তথ্য চেয়েছে বিজিএমইএ

ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার।

মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে। মালিকপক্ষ আগামী সোমবার তৃতীয় বৈঠকে নিজেদের প্রস্তাব দেবে। এর মধ্যেই আন্দোলনে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। বুধবার ৩৯৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়, বৃহস্পতিবার ব্যাহত হয় ৩৪১টি কারখানায়।

বৃহস্পতিবার ব্যাহত হওয়া কারখানাগুলোর মধ্যে ১৯৪টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, যার মধ্যে গাজীপুরে ১২২টি, সাভার‐

আশুলিয়ায় ৪০টি ও মিরপুরে ৩২টি। বাকি ১৪৭টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। অন্যদিকে বায়িং হাউসগুলোর সংগঠন বিজিবিএর হিসাবে চলমান অস্থিরতায় মোট ক্ষতি দাঁড়িয়েছে তিন থেকে চার হাজার কোটি টাকা, প্রতিদিনের ক্ষতি ২০০ থেকে ২২০ কোটি টাকা।

Related posts

‘এক টাকা ঘুষ খেলেও ফাঁসি দেয়া হবে’ : ধর্ম উপদেষ্টা

News Desk

সত্তরের বলিউড বদলে দেওয়া নায়িকা জিনাতের ৭৫তম জন্মদিন আজ

rahman himel

সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক

rahman himel

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ

brs@admin

চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

brs@admin

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৯ জেলে উদ্ধার, দুইজন আটক

News Desk