BRS TIMES
শনিবার যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জাতীয়প্রচ্ছদসারাদেশ

শনিবার যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শনিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোনারগাঁ-১ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ রাখা হবে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খোরশেদ আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনারগাঁ-১ (৩০ এমভিএ) উপকেন্দ্রের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনারগাঁও পৌরসভা ও মোগড়াপাড়া ইউনিয়নের সম্পূর্ণ অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া সনমান্দী, বৈদ্যারবাজার ও পিরোজপুর ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকেরা এই সময় বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত থাকবেন।

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধের এলাকা

সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী ও মগবাজার এলাকায় বিদ্যুৎ থাকবে না। বৈদ্যারবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার, সাহাপুর ও সাতভাই পাড়া এবং পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর, ভাটিবন্দর ও রতনপুর এলাকাও তালিকায় রয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে গেলে যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। বিদ্যুৎ বন্ধ থাকাকালীন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক লাইনের আশপাশে কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Related posts

খাগড়াছড়িতে অস্ত্রসহ মাদক কারবারি আটক

News Desk

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

brs@admin

দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

News Desk

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল

News Desk

উজবেকিস্তানকে পেয়ে স্বরূপে পর্তুগাল, রোনালদোর জোড়া গোল

brs@admin

বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

News Desk