BRS TIMES
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়প্রচ্ছদ

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। মুক্তিযোদ্ধারাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির শুরুতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিন বাহিনীর প্রধানগণও শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিকেরা অংশ নেবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

Related posts

উত্তরায় নাটক-সিনেমার শুটিং বন্ধের নির্দেশ

News Desk

মাত্র ১৯ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়া, কে এই কাজিয়াহ লিজ মেজো?

News Desk

আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামল ৯০ প্লাটুন বিজিবি

rahman himel

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘের দুই আবাসিক সমন্বয়কারীর বৈঠক

News Desk

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

News Desk

সাজেকে পুড়ে ছাই ৯৪ রিসোর্ট, রেস্তোরাঁ ও দোকান

brs@admin