BRS TIMES
সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
প্রচ্ছদরাজনীতি

সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই তার প্রথম যুক্তরাজ্য সফর।

মঙ্গলবার (১১ নভেম্বর) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নাহিদ ইসলামের সফরে যা যা রয়েছে

এর আগে গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের সফরের বিষয়টি নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এসব আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

এনসিপির তথ্য অনুযায়ী, সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়েও আলোচনা করবেন।

এহতেশাম হক জানান, সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এ ছাড়া যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করবেন নাহিদ ইসলাম।

আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন।

Related posts

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি

News Desk

দাবি না মানলে নির্বাচন অগ্রহণযোগ্য, এমন অবস্থান অগণতান্ত্রিক

News Desk

কাউন্সিলে ব্যালট ছিনতাই: পিরোজপুরে বিএনপির সম্মেলন পণ্ড

News Desk

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

brs@admin

হাসপাতালের মাতৃসদনে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেল ১৪ শিশু

News Desk

জি এম কাদের ও আলমের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

News Desk