BRS TIMES
আদালতে অনুপস্থিত পরীমণি ‐ গ্রেপ্তারি পরোয়ানা জারি
প্রচ্ছদবিনোদনশিরোনাম

আদালতে অনুপস্থিত পরীমণি ‐ গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিনও বাতিল করা হয়েছে। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।

কেন পরোয়ানা জারি হলো

এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। বাদীপক্ষ আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। অন্যদিকে পরীমণির আইনজীবী সময়ের আবেদন জানান।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা সুরভী জানান, অ্যালার্জিজনিত সমস্যার কারণে তাঁর মক্কেল আদালতে উপস্থিত হতে পারেননি। এ জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করার আবেদন করা হয়েছিল। তবে আদালত আবেদন নামঞ্জুর করে জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

একই মামলায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়েছে বলে জানা গেছে। মামলার অন্য আসামি পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের জুনে সাভারের বোট ক্লাবে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে নাসির উদ্দিন মাহমুদ ঢাকার আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

পরীমণি
পরীমণি (ফাইল ছবি)

মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরীমণি ও জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে তাঁরা আদালতে হাজির হয়ে জামিন পান।

পরীমণি
পরীমণি (ফাইল ছবি)

এর আগে গত বছরের জানুয়ারিতে এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল; পরে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।

Related posts

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফয়েজ আহমদ তৈয়্যব

brs@admin

নাসীরউদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাতের প্রতিক্রিয়া

News Desk

ইউক্রেনে রাশিয়ার হামলা

News Desk

বাংলাদেশি পাসপোর্টে এখন ভিসা লাগবে না ৩৯ দেশে

News Desk

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

News Desk

জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk