BRS TIMES
মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল হামলা ‐ আহত ১
জাতীয়প্রচ্ছদশিরোনাম

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল হামলা ‐ আহত ১

রাজধানীর মিরপুরে একটি কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল হামলা হয়েছে; পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে এজেআর কুরিয়ার সার্ভিসের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একাধিক শাখায় ককটেল হামলা চালাচ্ছে চক্রটি

মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, এভিনিউ-৪-এর ১২ নম্বর বাড়ির পাশে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই কুরিয়ার সার্ভিসের বিভিন্ন শাখার সামনে একটি চক্র ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related posts

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার

News Desk

তালহা স্বীকৃতি দেননি, প্রেগন্যান্ট শুনেই তালাক দিয়ে দেন : হ্যাপি

brs@admin

রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি

News Desk

৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

rahman himel

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মহানগরে হবে বিজয় র‌্যালি

News Desk

খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিনেই অলআউট ল্যাঙ্কাশায়ার

News Desk