BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে মালয়েশিয়া। এরই ধারাবাহিকতায় অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে ৯ দেশের মোট ১৮২ জনকে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশি ৪৫ জন

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার, ৮৫ জন। এরপর বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ২৫, পাকিস্তানের ১৫, ভারতের ৩, থাইল্যান্ডের ৩, কম্বোডিয়ার ৩, শ্রীলঙ্কার ২ এবং চীনের ১ জন নাগরিক রয়েছেন।

আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। অধিকাংশের বৈধ পাসপোর্ট থাকলেও যাদের ছিল না, তাদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি দেওয়া হয়। সেই নথির ভিত্তিতেই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত পাঠানো প্রত্যেকের নাম অভিবাসন বিভাগের কালো তালিকায় তোলা হয়েছে। ফলে নির্ধারিত নিষেধাজ্ঞার মেয়াদে তারা কোনো উদ্দেশ্যেই আবার মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

ফেরত যাওয়ার প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস ডিপোতে বিশেষ সেবাকেন্দ্র চালু রাখা হয়েছে। সেখান থেকে বিমানের টিকিট কেনাসহ প্রয়োজনীয় কাজ সারা যাবে। এ জন্য কোনো সেবামূল্য বা অতিরিক্ত চার্জ নেওয়া হয় না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্যের জন্য ডিপোর রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

Related posts

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

News Desk

শিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার!

News Desk

কর্মস্থল থেকে উধাও ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

brs@admin

‘এক-এগারোর পুনরাবৃত্তি ঠিক হবে না’ : ইকবাল করিম

brs@admin

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

News Desk

১৫০ উপজেলার প্রাথমিক স্কুলে খাবার পাবে শিক্ষার্থীরা

brs@admin