26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার
জাতীয়বিনোদন

শিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার!

শিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার! সবার কাছে  নোবেল নামে পরিচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসানকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্থা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরা থানা পুলিশ সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে আটক করে।

ডেমরা থানার তদন্ত পরিদর্শক মুরাদ হোসেন জানান, নোবেলের বিরুদ্ধে মামলা রয়েছে। আদালত এ মামলার তদন্ত শেষ হওয়ার পর ওয়ারেন্ট জারি করেন, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে নোবেল থানায় হাজতে আছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, নোবেল ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে আটকে রাখেন। এ সময় ভুক্তভোগীর উপর চাপ প্রয়োগ করে তার আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির চেষ্টা করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী ২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালত তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত নোবেলসহ চারজনের নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেন। এরপর ডেমরা থানা পুলিশ তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার নির্দেশ পান।

Related posts

‘গুমের ঘটনায় সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে’ : সেনাসদর

brs@admin

নির্মাতা রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন, ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতা

brs@admin

শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

News Desk

দুদকে মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ

News Desk

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

brs@admin

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অভিষেক বচ্চন!

brs@admin
Translate »