BRS TIMES
মধ্যবর্তী ভোটে শুরুতেই ধাক্কা খেলেন ট্রাম্প
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

মধ্যবর্তী ভোটে শুরুতেই ধাক্কা খেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে শুরুতেই ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ঘোষিত প্রথম ১৬টি আসনের ফলে ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ১২টিতে, আর ট্রাম্পের রিপাবলিকান পার্টি পেয়েছে মাত্র চারটি।

সংখ্যাগরিষ্ঠতার জন্য লাগবে ২১৮ আসন

প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এসব তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যে সারাদিন ভোটগ্রহণ হয়। অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসতে শুরু করেছে। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে, সেগুলোর ফল পেতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে। আলজাজিরার তথ্য অনুযায়ী, রিপাবলিকান পার্টি আরও ৪০টি আসনে এগিয়ে আছে, ডেমোক্র্যাটরা এগিয়ে ৩৫টি আসনে। সময়ের সঙ্গে এই সংখ্যা বদলাতে পারে।

অপরদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও ভোট হয়েছে। সেখানে পাঁচটি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি, রিপাবলিকানরা এগিয়ে দুটিতে। সিনেটে এখন পর্যন্ত কোনো প্রার্থীকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।

Related posts

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

brs@admin

অস্ট্রিয়ায় সাংবাদিকতায় অবদানে সম্মাননা পেলেন মাহবুবুর রহমান

News Desk

ইরানে বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য নিহত

News Desk

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

News Desk

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত

brs@admin

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে ভুটানের আগ্রহ

News Desk