31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনাম

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চলমান উত্তেজনার মধ্যে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে অবহিত করছে যে বর্তমান পরিস্থিতি নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য উপযোগী নয়। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সক্রিয় আলোচনা করছে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উপরোক্ত পরিস্থিতি বিবেচনা করে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সব ক্লাস সাময়িকভাবে স্থগিত করা হলো। পুনরায় কার্যক্রম শুরুর সময়পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।’
বিআরএসটি/এসএস

Related posts

যুদ্ধবিমান হারানোর পর ‘ভুল থেকে শিক্ষা’ নিয়েছে ভারত: অনিল চৌহান

brs@admin

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রত্যাহার

News Desk

সাবেক আইজিপি শহিদুলসহ ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির

News Desk

পাকিস্তানে ৪৮ চীনা নাগরিকসহ ১৪৯ জন গ্রেপ্তার, আছে বাংলাদেশিও

News Desk

আজকের স্বর্ণের দাম: ৩ সেপ্টেম্বর ২০২৬

News Desk

অসুস্থ হয়ে হাসপাতালে দেলোয়ার জাহান ঝন্টু

News Desk
Translate »