26.8 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
চার নেতার মুক্তি ও রিকশা উচ্ছেদ বন্ধে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

চার নেতার মুক্তি ও রিকশা উচ্ছেদ বন্ধে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তি এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। একই সঙ্গে দাবি পূরণে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

সোমবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে সরকারকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, তারা সরকারকে সহযোগিতা করতে চান, অসহযোগিতা করতে চান না। তবে তাদের চার নেতাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে চার নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, সংগঠনের অন্যান্য দাবিদাওয়া নিয়ে সরকারকে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে চার নেতাকে মুক্তি দেওয়া না হলে যে কর্মসূচি ঘোষণা করা হবে, তা ঠেকানো কঠিন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া এক রিকশাচালক দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গ্যাস, পানি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। সংগঠনের দাবি, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু ও রহিম মহাজন।

এই চার নেতার গ্রেপ্তারের প্রতিবাদেই সোমবার বিক্ষোভ ও আল্টিমেটাম কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান সংগঠনের নেতাকর্মীরা।

Related posts

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় বেলজিয়ামের রানির শিক্ষাজীবন অনিশ্চিত

brs@admin

ঠাকুরগাঁও-১ আসনের ভোট ২৯ অক্টোবর

News Desk

জাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

News Desk

গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে, আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত: রিজভী

brs@admin

ইসরায়েল বিরোধী অবস্থানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ, নেই যুক্তরাষ্ট্র

News Desk

কমালা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প

News Desk
Translate »