26.8 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমান আবাসন মেলার উদ্বোধন করলেন

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে আয়োজিত তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার সকালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করেন।

আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা মেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি আবাসন ও নির্মাণ খাতের প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

পরে প্রধানমন্ত্রী মেলার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Related posts

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

brs@admin

ইন্দুরকানীতে দুই ডাকাত গ্রেফতার

News Desk

‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব, পাশাপাশি অভিনয়ও করব’: অমিত হাসান

News Desk

যুদ্ধবিরতি ইস্যুতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ায় ট্রাম্পের দূত উইটকফের

brs@admin

মণিরামপুরের কুলটিয়ায় ত্রাণ বিতরণ

News Desk

প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর

News Desk
Translate »