BRS TIMES
আমিরাতের কাছে হেরে বাছাই থেকেই বিদায় যুবাদের
খেলাধূলাপ্রচ্ছদ

আমিরাতের কাছে হেরে বাছাই থেকেই বিদায় যুবাদের

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ফলে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের।

শুক্রবার রাস আল খাইমার এমিরেটস ক্লাব স্টেডিয়ামে প্রথমার্ধে স্বাগতিকদের আটকে রেখেছিল বাংলাদেশ, বিরতিতে যায় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে আমিরাতের আক্রমণের মুখে দুই গোল হজম করে বাংলাদেশ; শেষ গোলটি করেন সাইফ হিশাম, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে।

সি গ্রুপে চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বাছাই শেষ করেছে বাংলাদেশ। সিরিয়ার কাছে ৫-১ গোলে হেরে শুরু করলেও পরের দুই ম্যাচে ভুটানকে ৪-০ ও ম্যাকাওকে ১-০ গোলে হারিয়েছিল দলটি।

বাছাই থেকেই বিদায় নিল যুবারা

আমিরাতকে হারাতে পারলে গ্রুপসেরা হয়ে মূল পর্বে খেলার সুযোগ ছিল বাংলাদেশের, কারণ বাছাই থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়নরাই চূড়ান্ত পর্বে ওঠে। অন্য ম্যাচে ভুটানকে ১০-০ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সিরিয়া।

সমান ১০ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে শেষ করে বাদ পড়েছে আমিরাতও। সাত গ্রুপের বাছাই থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়নরাই জায়গা পেয়েছে আগামী বছরের মূল পর্বে।

Related posts

নির্বাচন ঘিরে অনেকেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত : ব্যারিস্টার অসীম

News Desk

না থেকেও এশিয়া কাপে আছেন সাকিব!

News Desk

১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ

News Desk

ইরান থেকে ২৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

brs@admin

গুলশান থানার হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন

rahman himel

আরিফিন শুভকে বিয়ে, যা বললেন মন্দিরা!

brs@admin