BRS TIMES
সামান্থা-রাজের ঘরে নতুন অতিথি দেব
প্রচ্ছদবিনোদন

সামান্থা-রাজের ঘরে নতুন অতিথি দেব

প্রথম সন্তানের মা হলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। স্বামী ও নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে তাঁদের ঘরে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।

গত ১৯ নভেম্বর জন্ম নেয় দেব। শুক্রবার ইনস্টাগ্রামে নবজাতকের ছোট্ট হাতের ছবি দিয়ে খবরটি জানান সামান্থা ও রাজ। ছবিতে বাবা-মায়ের আঙুল আঁকড়ে ধরে আছে নবজাতক। পোস্টে সামান্থা লিখেছেন, বাড়িতে স্বাগতম, দেব নিদিমোরু।

খবরটি প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি। সহশিল্পীদের মধ্যে বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া ও নয়নতারা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।

নতুন অতিথি দেবের আগমন

চলতি বছরের ২৪ জুন হায়দরাবাদে নিজের ছবি মা ইন্তি বাঙ্গারামের সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন সামান্থা। সেপ্টেম্বরে ঘরোয়া আয়োজনে তাঁর সাধ অনুষ্ঠান হয়, নভেম্বরের শুরুতে মাতৃত্বকালীন ছবিও ভাগ করে নেন তিনি।

দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের সেটে পরিচয় সামান্থা ও রাজের। গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা যোগ সেন্টারের লিঙ্গ ভৈরবী মন্দিরে বিয়ে করেন তাঁরা।

Related posts

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

brs@admin

ওটিটির জনপ্রিয়তা এবার বক্স অফিসে, ৮০ কোটির দরজায় ‘মির্জাপুর’

News Desk

গাজীপুরের শিল্পাঞ্চলে কড়া নিরাপত্তা ‐ নামল বিজিবি

rahman himel

ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের যুব সমাবেশ শুরু

News Desk

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

News Desk

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News Desk