30.3 C
Bangladesh
Saturday, October 3, 2026
BRS TIMES
ব্রাজিল-ভারত ম্যাচে একাদশে আসছে বড় পরিবর্তন
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

ব্রাজিল-ভারত ম্যাচে একাদশে আসছে বড় পরিবর্তন, থাকছেন ভিনিসিয়ুস

আজ শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে খেলোয়াড়দের পরখ করার পর ভারতের বিপক্ষেও স্কোয়াডের অন্য সদস্যদের সুযোগ দিতে পারেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সংবাদমাধ্যমের ধারণা, একাদশে আসতে পারে সাতটি পরিবর্তন।

আক্রমণভাগে ব্রাজিলের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। ভারতের মাঠে খেলার সঙ্গে তার পুরোনো স্মৃতিও রয়েছে। ২০১৬ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ব্রাজিলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভিনিসিয়ুস। সেই আসরে চার গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।

ভারতে নিজের পুরোনো স্মৃতি নিয়ে ভিনিসিয়ুস বলেন, ভারতের মাঠে আবার খেলতে পারা তার জন্য দারুণ ব্যাপার। ছোটবেলায় এখানে খেলেছেন উল্লেখ করে তিনি জানান, সে সময় কখনো ভাবেননি যে আবার ভারতে ফিরবেন।

ভারতের সমর্থকদের ভালোবাসার কথাও উল্লেখ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার মতে, ভারতের ফুটবলপ্রেমীরা তাকে খুব কাছ থেকে অনুসরণ করেন এবং তাদের কাছ থেকে পাওয়া সমর্থনে তিনি আনন্দিত।

চোটের কারণে রাফিনহা দলে না থাকায় ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুসের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। রাফিনহার পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রোকে খেলানোর পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। বাঁ প্রান্তে ভিনিসিয়ুসের খেলার সম্ভাবনাই বেশি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরের ম্যাচে একাদশে সাত পরিবর্তন এনে ৪-২ গোলের জয় পায় দলটি। সেই ধারাবাহিকতায় ভারতের বিপক্ষেও একাদশে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের সম্ভাব্য একাদশ

গুরপ্রীত সিং সান্ধু; অভিষেক সিং, বিজয় ভার্গিস, আনোয়ার আলি, আকাশ মিশ্র, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, বিক্রম প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস, নওরেম মহেশ/লালিয়ানজুয়ালা ছাংতে ও মনবীর সিং।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

পেদ্রো মরিসকো; মাতেউজিনিয়ো, ভিতর রেইস, গ্যাব্রিয়েল, দানিলো সান্তোস; আন্দ্রে সান্তোস, ব্রুনো বিদন; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এস্তেভাও, ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিক।

Related posts

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

News Desk

শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে : দুদু

News Desk

বিপাকে তানজিন তিশা!

brs@admin

তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ

News Desk

কাঠমাণ্ডুর দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে ইউএস-বাংলাকে নেপালের আদালতের নির্দেশ

News Desk

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

News Desk
Translate »