31.2 C
Bangladesh
Tuesday, September 15, 2026
BRS TIMES
সাদ্দাম-ইনানসহ ৭ নেতার মৃত্যুদণ্ড
Uncategorized

সাদ্দাম-ইনানসহ ৭ নেতার মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে গত ১৮ আগস্ট মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালত মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

Related posts

বিদেশি মদসহ আটক হওয়ার খবর অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী

News Desk

রাজনৈতিক নির্যাতনের শিকার জিয়া পরিবার

brs@admin

ভারতকে হারিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা, লক্ষ্য ট্রফি জয়

News Desk

পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

brs@admin

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

brs@admin

সুপার এইটের খেলা শুরু হতে যাচ্ছে আজ রাতেই

News Desk
Translate »