26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorized

ঐকমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীর কণ্ঠেই অনৈক্যের সুর : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ঐকমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীর কণ্ঠেই অনৈক্যের সুর। প্রয়োজনে গণভোটের আয়োজন করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। কিন্তু অনেক দল, যারা মনে করে ক্ষমতায় যেতে পারে, তারা তো কিছুই মানতে চায় না।

তিনি আরও বলেন, বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত। সবাই আপস করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণঅধিকার পরিষদ আপস করবে না। এই প্রশ্নে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টা কাউকেই ছাড় দেয়া হবে না।

বর্তমান উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’, তা দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নুরুল হক নুর। তিনি আরও বলেন, আবু সাঈদের বাবা একটি টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন, তারা রাষ্ট্রীয় সহযোগিতা পাননি। কেনো এখনও তাদের এই আক্ষেপ থাকবে, এর দায় সরকারের।
বিআরএসটি/এসএস

Related posts

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী

News Desk

প্রধানমন্ত্রীর কিছু ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে : চৌধুরী আশিক

News Desk

লালমোহনে নবীন বরণ অনুষ্ঠিত

News Desk

বাজেট আরও ছোট হওয়া উচিৎ ছিলো : আমীর খসরু মাহমুদ

brs@admin

মায়ের মৃত্যুতে প্যারোলেও মুক্তি মেলেনি সাবেক এমপির

brs@admin

সুপার এইটের খেলা শুরু হতে যাচ্ছে আজ রাতেই

News Desk
Translate »