28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
Uncategorizedঅন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ভেনেজুয়েলাকে তেল বিক্রির অর্থ দিয়ে শুধু মার্কিন পণ্যই কিনতে হবে : ট্রাম্প

তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলাকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির লাভের অর্থ দিয়েই এসব পণ্য কেনা হবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প বলেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে, তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্যই কিনবে।’

তিনি আরও জানান, এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

মা-কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে

News Desk

নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার-ভিনি জুটি

News Desk

দেশের বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম, ভরিতে কত চলছে

News Desk

বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল

brs@admin

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি: ড. কামাল হোসেন

News Desk

মস্কোতে শি জিনপিং-পুতিন বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা

brs@admin
Translate »