BRS TIMES
Uncategorizedজাতীয়প্রচ্ছদরাজনীতি

চীন সফর অত্যন্ত সফল হয়েছে : মির্জা ফখরুল

এবারের চীন সফর অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ জুন) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, শি জিনপিং-এর নেতৃত্বে চীন খুবই স্বল্প সময়ে উন্নতির শিখরে পৌঁছে গেছে। চীনা কমিউনিস্ট পার্টি- সিপিসি’র নেতৃত্ববৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন ভ্রমণের দাওয়াত দিয়েছেন।

সিপিসি’র নেতাদেরও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মির্জা ফখরুল। এর আগে, বিএনপি মহাসচিবের নেতৃত্বে ২২ জুন ৯ সদস্যের প্রতিনিধিদল চীন সফরে যায়।
বিআরএসটি/এসএস

Related posts

চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, নিন্দা জানাল জামায়াত

News Desk

আজকের স্বর্ণের দাম: ১৯ সেপ্টেম্বর ২০২৬

News Desk

যমুনার সামনে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

News Desk

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় বিষয়ে যা জানা গেল

brs@admin

News Desk

সাকিবের শূন্য, রিশাদের জাদুতে ফাইনালে লাহোর

brs@admin