28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

ফ্যাসিস্টের দোসররা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: আমীর খসরু

বিগত ১৭ বছরে ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৮ জুন) দুপুরে সিলেটের মেন্দিবাগে একটি বিজনেস ডায়লগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দেশের মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। এখন আর আগের মত রাজনীতি করলে হবে না। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ নষ্ট করে দেয়া হয়েছে। এটি একটি গোষ্ঠীর হাতে চলে গেছে। দেশের প্রতিটি মানুষের ব্যবসা করার মতো পরিবেশ থাকতে হবে। এ সময় দেশকে গড়তে হলে ব্যবসাকে গণতন্ত্রায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানে গোপন কসাইখানা: ৫০টি গাধা ও ১০০০ কেজি মাংস জব্দ

News Desk

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ নিহত ৪

brs@admin

গাজীপুরে সাংবাদিক হত্যায় গ্রেপ্তার ৭ জন

brs@admin

টিউলিপ প্রকাশ্যে বলছেন বাংলাদেশি নন, সরকারি নথি ও তথ্য উপাত্ত বলছে ভিন্ন কথা

brs@admin

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প

brs@admin

ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

brs@admin
Translate »