32.7 C
Bangladesh
Thursday, August 20, 2026
BRS TIMES
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ১৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের দুই পেসার জশ টাং ও ওলি রবিনসন ৫টি করে উইকেট শিকার করেছেন।
খেলাধূলাপ্রচ্ছদসারাদেশ

টাং-রবিনসনের বোলিং তোপে প্রথম দিনেই ১৭১ রানে অলআউট পাকিস্তান

জশ টাং ও ওলি রবিনসনের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ১৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। দুই পেসারই শিকার করেছেন ৫টি করে উইকেট।

জবাবে দিন শেষে ২ উইকেটে ১১২ রান করেছে ইংল্যান্ড। ফলে ৮ উইকেট হাতে রেখে পাকিস্তানের চেয়ে ৫৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

লিডসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ওলি রবিনসনের বোলিং তোপে মাত্র ৬ রানেই দুই উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার আজান আওয়াইস। এরপর ৫ রান করে শান মাসুদও বিদায় নেন।

তৃতীয় উইকেটে ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিক ৯১ রানের জুটি গড়ে পাকিস্তানকে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার সুযোগ দেন। তবে ৯৭ থেকে ১১৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে পাকিস্তান।

ইমাম উল হককে ৪২ রানে জশ টাং এবং আব্দুল্লাহ শফিককে ৬১ ও সৌদ শাকিলকে ৫ রানে আউট করেন রবিনসন।

পঞ্চম উইকেট পতনের পর টাংয়ের গতির সামনে পাকিস্তানের নিচের সারির ব্যাটাররা আর দাঁড়াতে পারেননি। নিয়মিত বিরতিতে শেষ পাঁচ উইকেট হারিয়ে ৪৮.১ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আঘা ২১, খুররাম শাহজাদ ১৪ এবং উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ১২ রান করেন।

ইংল্যান্ডের হয়ে রবিনসন ৫১ রানে এবং টাং ৪৬ রানে ৫টি করে উইকেট নেন। রবিনসন তার ২২তম টেস্টে পঞ্চমবারের মতো এবং টাং ১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন।

পাকিস্তানের ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৬ রানের উদ্বোধনী জুটি গড়ে ইংল্যান্ড। এরপর ৪৮ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। বেন ডাকেট ১৫ এবং এমিলিও গে ৩৩ রান করে আউট হন।

তৃতীয় উইকেটে জর্ডান কক্স ও অধিনায়ক জো রুটের ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। কক্স ২৩ এবং রুট ৩৭ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি একটি করে উইকেট নিয়েছেন।

Related posts

ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট

News Desk

নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য

brs@admin

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

brs@admin

চরফ্যাশনে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

News Desk

ইসরায়েলকে পশ্চিমতীর দখল করতে দেব না:  ট্রাম্প

News Desk

ভারতের সরকারি ওয়েবসাইটে ঝুলছে ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ ব্যানার

News Desk
Translate »