32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

গণতন্ত্রের উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই : দুদু

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী নতুন নতুন বয়ান দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘গণতন্ত্রের উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই।’
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন।
দুদু বলেন, ‘বিগত সময়ে নির্বাচনের নামে ভন্ডামি হয়েছে। নির্বাচন নির্ধারিত সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া কোনো বিকল্প নেই। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের মাধ্যমেই সবকিছুর ফয়সালা হবে।’
বিআরএসটি/এসএস

Related posts

স্বৈরাচারী শাসনামলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

brs@admin

আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ স্বাক্ষরের আশা ছিল : আলী রীয়াজ

brs@admin

গুলশানে হোটেল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকের লাশ উদ্ধার

News Desk

নতুন করে আরও ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

brs@admin

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁস, কনস্টেবল গ্রেফতার

News Desk

নলছিটিতে নদীভাঙন রোধে মানববন্ধন

News Desk
Translate »