28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। ‘অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া এই সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেখানে দেড় বা দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে। আগে যারা এতে যুক্ত ছিল না, তারাও এখন রয়েছে। এমনকি যারা চাঁদাবাজি করছে, তারা অনেকেই ব্যবসায়ী সংগঠনের সদস্য।’

তিনি আরো বলেন, “চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে। এটা নিয়ন্ত্রণ করা আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার ‘একে ধরো, ওকে ধরো’ নীতিতে চলছে না’।”
বিআরএসটি/এসএস

Related posts

বিএসএফ ও শেখ হাসিনার তীব্র সমালোচনা এনসিপির

News Desk

দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন

brs@admin

মার্কিন প্রতিনিধি পরিষদের কর্মীদের ফোনে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করা হয়েছে: রিপোর্ট

brs@admin

মুন্সীগঞ্জে চার জেলের কারাদণ্ড

News Desk

লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে ওঠা বিক্ষোভকারী গ্রেফতার

News Desk

ভোলার সকল রুটে নৌ চলাচল শুরু

brs@admin
Translate »