BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ।

জেলা প্রশাসন জানায়, এই সময়ের মধ্যে যেকোনো ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। ১৪৪ ধারার আওতামুক্ত থাকবেন শিক্ষার্থীরা, সরকারি অফিসসহ জরুরি পরিষেবাসমূহ। শহরজুড়ে জোরদার রয়েছে নিরাপত্তা। জেলার পরিস্থিতি স্বাভাবিক। গত বুধবারের সহিংসতার পর জেলায় জারি ছিল কারফিউ, যা গতকাল শিথিল করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

‘ভুয়া’ টিসিবি কার্ডের বদলে কৃষকেরা স্মার্ট কার্ড পাবেন: খাদ্য উপদেষ্টা

brs@admin

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ দুইজন নিহত

brs@admin

কলারোয়ায় মাটিবাহি ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

News Desk

ইরানকে কোনো প্রস্তাব দেইনি : ট্রাম্প

brs@admin

ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল

News Desk

প্রথম টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন তাইজুল

News Desk