26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৯ জুলাই) বিকালে (১৯ জুলাই) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, পিআরের পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৭ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বিআরএসটি/এসএস

Related posts

এন্ড্রু কিশোরের চলে যাওয়ার ৫ বছর

brs@admin

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি

brs@admin

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

brs@admin

ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণে ভারতের উদ্বেগের তোয়াক্কা করছে না চীন

News Desk

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, কেন্দ্রস্থল আফগানিস্তান

News Desk

আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের নতুন চুক্তি সই

brs@admin
Translate »