28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ডিআইজি মঞ্জুর মোর্শেদ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ডিউটিতে মোতায়নকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকি ও পূজা মণ্ডপ সমূহের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

এসময় তাঁর সঙ্গে ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক, পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান এবং ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফর উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কৃষ্ণ পাল।

এসময় ব্ক্তারা বলেন, পুলিশ ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিআরএসটি/এসএস

Related posts

আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরলেন কারবাল?

News Desk

দেশজুড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, বিভিন্ন জেলায় সাক্ষরতার অগ্রগতি

News Desk

টিউলিপ প্রকাশ্যে বলছেন বাংলাদেশি নন, সরকারি নথি ও তথ্য উপাত্ত বলছে ভিন্ন কথা

brs@admin

রাশিয়াকে কিম জং উনের নিঃশর্ত সমর্থন

News Desk

শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

brs@admin

রাশিয়া-ভারত-চীন ত্রয়ী আবার সক্রিয় হচ্ছে?

brs@admin
Translate »