27.3 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
ঝিনাইদহে বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন
প্রচ্ছদশিরোনামসারাদেশ

ঝিনাইদহে বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন

ঝিনাইদহে ব্যবসায়ী বরুন ঘোষ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা এবং তার জমি বিক্রির পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের ভাই অরুণ ঘোষ।

সংবাদ সম্মেলনে অরুণ ঘোষ অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া মোড়ে তার ভাই বরুন ঘোষকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী টুম্পা রানী ঘোষ বাদী হয়ে হত্যা মামলা করেন।

অরুণ ঘোষের দাবি, বর্তমানে টুম্পা রানী ঘোষ আসামিদের সঙ্গে যোগসাজশ করে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে নিহত বরুন ঘোষের জমি আইনবহির্ভূতভাবে বিক্রিরও চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অরুণ ঘোষ বলেন, ‘আমার ভাই হত্যার সঠিক বিচার যেন না হয়, সে জন্য টুম্পা রানী ঘোষ নানা পাঁয়তারা করছেন। তিনি আসামিদের সঙ্গে যোগসাজশ করছেন। এমনকি আমার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের বদনাম ছড়ানো হচ্ছে।’

তিনি আরও অভিযোগ করেন, তার ভাইয়ের জমি আইনবহির্ভূতভাবে বিক্রি করে অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি জমি বায়না করে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। এসব জমির ক্রেতারা এরই মধ্যে জমি দখলে নিয়ে গাছপালা কেটে নিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

অরুণ ঘোষ বলেন, মামলার সুষ্ঠু বিচার এবং নিহত বরুন ঘোষের নাবালিকা মেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে তার সম্পত্তি যাতে বিক্রি করা না যায়, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে অরুণ ঘোষের স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Related posts

দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প

brs@admin

নুরের ওপর হামলা, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

News Desk

সিনেমায় এবার মার্ক জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং

News Desk

মণিরামপুর শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

News Desk

হাঁস চুরির সাজা নামাজ!

News Desk

যুক্তরাষ্ট্র আর বিশ্বনেতা নয়, কেবল ইসরায়েলের ইচ্ছা বাস্তবায়নকারী: সুইস বিশেষজ্ঞ

brs@admin
Translate »