27.3 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন
প্রচ্ছদশিরোনামসারাদেশ

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আবারও চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকার কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে কুসুমপুর বিওপির টহল দল সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেয়।

বিজিবি আরও জানায়, ওই চারজন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। পরে ঘটনার বিষয়টি বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করেছে বিজিবি।

সীমান্তে এ ধরনের পুশইন ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Related posts

উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

News Desk

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২

News Desk

সারাদেশে অভিযানে আরও ১৯২৯ জন গ্রেফতার

News Desk

চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

News Desk

বিয়ের পরই মুছে ফেললেন পুরোনো পোস্ট, পরিবর্তন করলেন নামও

brs@admin

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

News Desk
Translate »