27.3 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

ঝিনাইদহে ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, চারদিন আগে নিখোঁজ হন রমজান আলী। পরে পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত করেছে।

মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related posts

টটেনহ্যামকে উড়িয়ে শিরোপা উৎসবে লিভারপুল

brs@admin

বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

News Desk

লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ, সরকার পতনের আহ্বান ইলন মাস্কের

News Desk

কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার : প্রেস সচিব

brs@admin

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আজ, সোহরাওয়ার্দী উদ্যানে

brs@admin

সারাহ কুকের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের বৈঠক

brs@admin
Translate »