28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

আ.লীগের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ওই ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
বিআরএসটি/এসএস

Related posts

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

News Desk

মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংকটের সমাধান চায় : ফখরুল

News Desk

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৯ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে ঈদের ট্রেন্ডিংয়ে শীর্ষে জোভানের ‘আশিকি’

brs@admin

সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে : পরিকল্পনা উপদেষ্টা

News Desk
Translate »