27.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
পিরোজপুরে মাদকবিরোধী সভা
প্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সভা

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ৬ নম্বর ওয়ার্ডসহ পিরোজপুরের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ সভার আয়োজন করা হয়।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী এবং ভয়েস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ার্ড পারসন (VOED)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিঠু এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সহসভাপতি আবদুল খালেক শেখ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মারুফ, সহসাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য আবুল কালাম সিকদারসহ ভাইজোড়া এলাকার সচেতন নাগরিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী। সভা সঞ্চালনা করেন মো. কুদরত শেখ।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। এসব অপরাধ মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বিশেষ করে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
তারা আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। মাদক ও অপরাধমুক্ত নিরাপদ সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আয়োজকরা জানান, এলাকার শান্তি, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ সভার মূল লক্ষ্য। এ সময় অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Related posts

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল

News Desk

অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

News Desk

প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি সই হচ্ছে না: পররাষ্ট্র উপদেষ্টা

brs@admin

ইরান ‘আলোচনা করতে চায়’, বৈঠকের আয়োজন করা হচ্ছে : ট্রাম্প

News Desk

পিরোজপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দিনের কর্ম বিরতি‎ ‎

News Desk

‘অশিক্ষিত-চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: সাদিয়া আয়মান

News Desk
Translate »