26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মালয়েশিয়ায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানিয়েছেন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের নেওয়া হবে বোয়েসেলের মাধ্যমে। এছাড়া প্রাথমিকভাবে প্রায় ৮ হাজার কর্মী বোয়েসেলের মাধ্যমে পাঠানোর প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে করা হচ্ছে।
বুধবার (২১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া-বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ের আগে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশে বেশি সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকায় মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই আজকের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং এ স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধন করার আলোচনা হবে।
তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করছে। মালয়েশিয়া সরকার খুবই আন্তরিকভাবে দেখছে কর্মী নেওয়ার বিষয়টি। দুই পক্ষই স্বচ্ছতা বজায় রাখতে চায়।

বিআরএসটি / এসএস

Related posts

বৃটিশ সাপ্তাহিক ‘দ্যা উইক’ ম্যাগাজিনের কাভার স্টোরিতে তারেক রহমান

brs@admin

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

News Desk

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার, বহিরাগত নিষিদ্ধ

News Desk

ইরানের বিরুদ্ধে জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আরব আমিরাতের

News Desk

প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে মধু, অন্তরে ছলনা : নাহিদ ইসলাম

News Desk

বাড্ডায় ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

News Desk
Translate »