BRS TIMES
ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নেমে গেলো হামজার লিস্টার সিটি
খেলাধূলা

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নেমে গেলো হামজার লিস্টার সিটি

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নেমে গেলো হামজার লিস্টার সিটি ।একসময়ের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি হালের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে নেমে গেছে।

কিং পাওয়ার স্টেডিয়ামে জয়ের বিকল্প ছিল না লিস্টারের সামনে। ম্যাচের ১৮ মিনিটে লিয়াম মিলারের গোলে এগিয়ে যায় হাল সিটি। ৫২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জেমস জাস্টিন। দুই মিনিট পর লুক থমাস গোল করে লিস্টারকে এগিয়ে দিলেও ৬৩ মিনিটে ওলি ম্যাকবার্নির গোলে সমতা ফেরে, ভেঙে যায় টিকে থাকার আশা।
এই ড্রয়ের ফলে টেবিলের দ্বিতীয়-সর্বশেষ স্থানে থাকা লিস্টার নিরাপদ অঞ্চল থেকে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ে। হাতে মাত্র দুই ম্যাচ থাকায় অবনমন এড়ানোর আর সুযোগ নেই।
ম্যাচ শেষে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন খেলোয়াড়রা। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী সমর্থকদের সামনে এসে দুঃখ প্রকাশ করেন।
মাত্র এক দশক আগে ২০১৬ সালে রূপকথার মতো প্রিমিয়ার লিগ জিতেছিল লিস্টার। সেই দলে ছিলেন জেমি ভার্ডি, রিয়াদ মাহরেজ ও এন’গোলো কান্তে। এরপর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ও ২০২১ সালে এফএ কাপ জয়, সবই এখন অতীত।
গত চার মৌসুমে এটি লিস্টারের তৃতীয় অবনমন। কোচ গ্যারি রোয়েট বলেন, পুরো মৌসুমের পারফরম্যান্সই এই পরিণতির কারণ এবং এখান থেকে শিক্ষা নিতে

Related posts

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৯ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছেড়েছে ইরান

brs@admin

স্পট ফিক্সিং বিতর্ক নিয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিশেষ বিবৃতি

News Desk

১৬ বছর বয়সেই নতুন ইতিহাস কাভান সুলিভানের

brs@admin

কানাডার ইতিহাস গড়া জয়, শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকার বিদায়

brs@admin

হামজাকে ঠেকাতে বিশেষ ছক, বাংলাদেশের বিপক্ষে সতর্ক ভিয়েতনাম

News Desk
Translate »