BRS TIMES
মুস্তাফিজের দলের মালিকানায় অংশীদার হলেন বেলিংহাম
খেলাধূলা

মুস্তাফিজের দলের মালিকানায় অংশীদার হলেন বেলিংহাম

মুস্তাফিজের দলের মালিকানায় অংশীদার হলেন বেলিংহাম । ফুটবল মাঠের পর এবার ক্রিকেটের আঙিনায় নাম লেখালেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর দল বার্মিংহাম ফিনিক্সের অংশীদারত্ব কিনেছেন তিনি। যেই দলে খেলবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

বার্মিংহামে বেড়ে ওঠা বেলিংহাম নিজের শহরের ক্রিকেট দলটির ১.২ শতাংশ শেয়ার কিনেছেন। দলটির বড় অংশের মালিকানা রয়েছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হাতে। এছাড়া এই দলের অন্যতম অংশীদার হিসেবে আছেন আমেরিকান ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডি।

বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যুক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বেলিংহাম বলেন, শৈশবের শহরের প্রতি আমার আলাদা টান রয়েছে। মনে হয় এই শহরের কাছে আমার কিছু ঋণ আছে। দলের অংশীদার হওয়াটাই সেই ঋণ শোধের সেরা উপায় বলে মনে হয়েছে আমার কাছে।

ফুটবলার হলেও ক্রিকেটের প্রতি বেলিংহামের ভালোবাসা অনেক পুরোনো। ছোটবেলায় ভাই জোবে বেলিংহামের সাথে ক্রিকেট খেলতে গিয়ে প্রায়ই মারামারি লাগত তাঁর।

বেলিংহাম জানান, ফুটবলের বাইরে ক্রিকেট দেখাই তাঁর প্রধান শখ। বিশেষ করে টেস্ট ম্যাচ তাঁর সবচেয়ে প্রিয়। সারা দিন ধরে বা অনুশীলন শেষে বিকেলে বসে টেস্ট খেলা উপভোগ করেন তিনি।

আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ১০০ বলের এই ক্রিকেট প্রতিযোগিতা। ৮টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলবে ১৬ আগস্ট পর্যন্ত। বেলিংহামের মতো মহাতারকা যুক্ত হওয়ায় বার্মিংহাম ফিনিক্সকে নিয়ে এখন বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

Related posts

বিশ্বকাপে অংশগ্রহণ ব্যয় মেটাতে বাড়তি অর্থ সহায়তা চেয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ

News Desk

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে মেয়েদের প্রথম পদক

News Desk

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সূচি প্রকাশ

News Desk

ভারতের সঙ্গে বড় হারে বাংলাদেশের বিদায়

News Desk

বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

brs@admin

নারী ওয়ানডে বিশ্বকাপ: কাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল

News Desk