31 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

প্রথমার্ধের গোলখরা আর ম্যাড়মেড়ে ফুটবলের পর দ্বিতীয়ার্ধের শেষ ১৫ মিনিটে দেখা মিলল আসল রোমাঞ্চের। এক লাল কার্ডেই ওলটপালট হয়ে গেল বসনিয়া ও হার্জেগোভিনার রক্ষণ। সেই সুযোগে শেষ মুহূর্তের গোলবন্যায় বসনিয়াকে ৪–১ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড। এই বড় জয়ে ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘বি’ থেকে ৪ পয়েন্ট নিয়ে নকআউটের পথে ভালোভাবেই টিকে রইল সুইসরা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই চেনা ছন্দে ফুটবল খেলতে পারেনি। সুইজারল্যান্ড প্রথমার্ধে ৪টি শট নিয়ে মাত্র একটি অন-টার্গেটে রাখতে পেরেছিল। অন্যদিকে ৩ শটের একটি পোস্টে রাখতে পারে বসনিয়া। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে বসনিয়ার দুর্ভেদ্য রক্ষণ দেয়াল ভাঙেন ইয়োহান মানজাম্বি। এক চোখধাঁধানো ভলিতে বল জালে জড়িয়ে সুইসদের ১-০ গোলে এগিয়ে নেন তিনি।

ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ৮০ মিনিটে। সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো একক নৈপুণ্যে বসনিয়ার ডি-বক্সে ঢুকে পড়লে তাকে থামাতে  ফাউল করে বসেন বসনিয়ান ডিফেন্ডার তারিক মুহারেমোভিচ। রেফারি কোনো দ্বিধা না করে সরাসরি লাল কার্ড দেখিয়ে মুহারেমোভিচকে মাঠছাড়া করেন।

১০ জনের দলে পরিণত হওয়া বসনিয়ার ওপর টর্নেডো চালায় সুইসরা। ৮৪ মিনিটে দলের হয়ে ব্যবধান ২-০ করেন রুবেন ভারগাস। এর ঠিক ৬ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করে বসনিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন সেই ইয়োহান মানজাম্বি।

তবে ম্যাচের নাটকীয়তা তখনও বাকি ছিল। যোগ করা সময়ে সান্ত্বনা হিসেবে বসনিয়ার পক্ষে এক গোল শোধ করেন আমর মেমিচ। কিন্তু বসনিয়ার উল্লাসের আয়ু ছিল মাত্র কয়েক সেকেন্ড। ম্যাচের একদম শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে বসনিয়ার বক্সে ফাউল হলে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। স্পট থেকে গোল করেন সুইস অধিনায়ক গ্রানিত জাকা। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

স্পোর্টস/আরএন

 

Related posts

সংস্কারের নামে আ.লীগের পুনর্বাসন করা হচ্ছে : রাশেদ খান

News Desk

আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

News Desk

শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

News Desk

অপারেশন সিন্দুরে পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংসের দাবি ভারতের

News Desk

চোট কাটিয়ে পাকিস্তান সিরিজের আগে মাঠে ফিরছেন তানজিম সাকিব

News Desk

পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না

News Desk
Translate »