26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
ম্যানসিটি ছাড়ছেন সিটির অধিনায়ক বার্নার্দো সিলভা
খেলাধূলা

ম্যানসিটি ছাড়ছেন সিটির অধিনায়ক বার্নার্দো সিলভা

ম্যানসিটি ছাড়ছেন সিটির অধিনায়ক বার্নার্দো সিলভা । চলতি মৌসুম শেষে ক্লাব ছেড়ে চলে যাবেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক বার্নার্দো সিলভা। ক্লাবটির সহকারী কোচ পেপ লিন্ডার্স নিশ্চিত করেছেন এই খবর।

 

৩১ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডারের সঙ্গে সিটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে। নতুন চুক্তি না করায় ফ্রি এজেন্ট হিসেবেই এতদিনের ক্লাব ছাড়বেন তিনি।

 

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে হারানোর পর লিন্ডার্স বলেন, “প্রতিটি ভালো গল্পেরই একটা শেষ আছে। সামনে মাত্র ছয় সপ্তাহ- আশা করি এই সময়টা সে উপভোগ করবে এবং প্রাপ্য বিদায়টা পাবে।”

 

যদিও ম্যাচটিতে টাচলাইনে ছিলেন না ম্যান সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা, তবু আগেই সিলভাকে ‘অপরিবর্তনীয়’ বলে আখ্যা দিয়েছেন তিনি। গার্দিওলার কোচিংয়ে ম্যান সিটির সাফল্যের অন্যতম স্তম্ভ ছিলেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

 

২০১৭ সালে মোনাকো থেকে প্রায় ৪ কোটি ৩৫ লাখ পাউন্ডে ম্যান সিটিতে যোগ দেন সিলভা। এরপর ৯ বছরে ক্লাবটির হয়ে খেলেছেন ৪৫০ ম্যাচ। জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি।

 

চলতি মৌসুমে এরই মধ্যে লিগ কাপ জিতেছে সিটি। এখনও ঘরোয়া ট্রেবল জয়ের লড়াইয়ে আছে তারা, যদিও প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে গার্দিওলার দল। তবে এক ম্যাচ কম খেলে ও হাতে থাকা শেষ ৮ ম্যাচ সিটির আশা এখনও বাঁচিয়ে রেখেছে।

Related posts

মুস্তাফিজের অনুপস্থিতিতে আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৯তম আসর

Durjoy Das

পরিচালক পদে নির্বাচানের ঘোষণা দিলেন দেশের তামিম ইকবাল

News Desk

মুস্তাফিজহীন কেকেআর, আর এক রাতেই স্পষ্ট হলো শূন্যতা

News Desk

আজ সন্ধ্যায় কোন দলের কাধে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা?

News Desk

বিসিবির নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

News Desk

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের

News Desk
Translate »