26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশস্বাস্থ্য

মোংলায় ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ ‎

ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট : ‎বাগেরহাটের মোংলা উপজেলায় গত এক সপ্তাহে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। সম্ভাব্য এসব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এসব শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে|

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামের উপসর্গ থাকা ১৭ শিশুর মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। ৩ শিশু হাসপাতালে ভর্তি হয়। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। আর দুই শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে।
‎
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন বলেন, জ্বর, কাশি, সর্দি ও শরীরে চাকা চাকা উঠেছে, এরকম শিশুদের হাসপাতালে আনছেন অভিভাবক ও স্বজনেরা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
‎
‎তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও শরীরে চাকা চাকা ওঠার সাথে সাথে হাসপাতালে আসতে হবে। আক্রান্ত রোগীদের বেশি বেশি বেশি করে তরল খাবার খাওয়াতে হবে। রোগীদের ছায়া ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। তিনি আরও বলেন, যাদের বয়স ২ বছর হয়ে গেছে তাদের হাসপাতালসহ নিকটতম কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নিতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

দুদককে চিঠি দেওয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে : আহমদ তৈয়্যব

brs@admin

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মনিরামপুরে আলোচনা সভা

News Desk

বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

News Desk

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: শত্রু-মিত্রদের সমালোচনার আভাস

News Desk

তারেক রহমানের ১১-১৪ জানুয়ারির কর্মসূচি ঘোষণা

News Desk

শনিবার হবিগঞ্জে আসছেন জামায়াতে আমির

News Desk
Translate »