27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
ফ্রান্স ম্যাচের আগে বিপাকে ব্রাজিল, ইনজুরি-জটিলতায় দল অসম্পূর্ণ
খেলাধূলা

ফ্রান্স ম্যাচের আগে বিপাকে ব্রাজিল, ইনজুরি-জটিলতায় দল অসম্পূর্ণ

ফ্রান্স ম্যাচের আগে বিপাকে ব্রাজিল, ইনজুরি-জটিলতায় দল অসম্পূর্ণ । ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে একের পর এক সমস্যায় পড়ছে ব্রাজিল। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অ্যালিসন বেকার, অ্যালেক্স সান্দ্রো ও গ্যাব্রিয়েল মাগালায়েস। এদের মধ্যে দুজনের বদলি নিলেও মাগালায়েসের পরিবর্তে কাউকে দলে ডাকেননি কোচ কার্লো আনচেলত্তি।

এতেই শেষ নয়, ফ্লাইট জটিলতার কারণে এখনো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেননি আরও দুই ফুটবলার। অন্যদিকে ইনজুরি এড়াতে দলীয় অনুশীলনে অংশ নিচ্ছেন না মার্কিনিয়োস, যদিও তিনি আলাদাভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা।

মঙ্গলবার দলের অনুশীলনে মার্কিনিয়োস না থাকলেও ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছেন তিনি। একইভাবে লেফটব্যাক ডগলাস সান্তোস ও উইঙ্গার লুইজ হেনরিক নির্ধারিত সময়ে দলে যোগ দিতে পারেননি। রাশিয়ার ক্লাব জেনিত থেকে যুক্তরাষ্ট্রগামী তাদের ফ্লাইট বাতিল হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে।

এদিকে অ্যাটাকিং মিডফিল্ডার রায়ানও চোটজনিত অস্বস্তিতে রয়েছেন। তাই তিনি পুরো দলীয় অনুশীলনে অংশ না নিয়ে আলাদাভাবে নিজের প্রস্তুতি নিচ্ছেন।

ফ্রান্স ম্যাচের আগে ব্রাজিল এখন পর্যন্ত মাত্র দুদিন অনুশীলনের সুযোগ পেয়েছে। প্রথম দিন নির্ধারিত সময়ে যোগ দিতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্ড্রিক ফেলিপে, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ওয়েসলি, কাইকি, দানিলো ও গোলরক্ষক হুগো সুজা। ফলে বুধবারই প্রথমবারের মতো পুরো দলকে একসঙ্গে পেয়েছেন কোচ আনচেলত্তি।

এদিন অরল্যান্ডোতে অনুশীলন শেষ করে ম্যাচের জন্য বোস্টনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে দলের।

এরই মধ্যে অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রিভালদো। বর্তমানে অরল্যান্ডোতেই বসবাস করছেন তিনি। সাবেক সতীর্থ আনচেলত্তির সঙ্গে দেখা করার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুশীলনও কাছ থেকে দেখেছেন এই কিংবদন্তি।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স।

Related posts

ব্রাজিলিয়ান গোলরক্ষকের বিশ্বরেকর্ড

News Desk

আহমেদাবাদের ফাইনালের পিচ বাউন্স ও পেসে সহায়ক হতে পারে

News Desk

রেফারি জালিম, রেফারি অত্যাচারি : মোস্তফা জিকো

News Desk

সবচেয়ে কঠিন ব্যাটসম্যান কে? জানালেন শাহীন আফ্রিদি

News Desk

জনপ্রিয় সংস্থা বাজাজ আনলো এবার সিএনজি স্কুটার

brs@admin

বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

brs@admin
Translate »