26.2 C
Bangladesh
Friday, June 12, 2026
BRS TIMES
হার, রাজনীতি ও দ্বৈত অবস্থান: চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড
খেলাধূলা

হার, রাজনীতি ও দ্বৈত অবস্থান: চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড

হার, রাজনীতি ও দ্বৈত অবস্থান: চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাকর হারের পর যেন একসাথে বিস্ফোরিত হয়েছে ভারতীয় ক্রিকেট ঘিরে জমে থাকা সব প্রশ্ন। বিসিসিআইকে নিয়ে তীব্র সমালোচনায় মুখর ভারতীয় স্পোর্টস ইনফ্লুয়েন্সার, সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। অনেকেই বলছেন, কোচিং দায়িত্বে থাকা গৌতম গম্ভীররা ক্রিকেটের চেয়ে ক্রিকেটের ভেতরে বিজেপির ভোটের রাজনীতিতেই বেশি মনোযোগী।

এই বিতর্ক অবশ্য নতুন নয়। তবে পহেলগাম হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকলাপ আবারও আলোচনায় উঠে এসেছে। হামলার পর পাকিস্তানের ওপর ভারতের অপারেশনের প্রেক্ষাপট মাঠের ক্রিকেটেও প্রভাব ফেলেছে। এরপর ভারত ও পাকিস্তান যতবার মুখোমুখি হয়েছে, ততবারই ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৯ দল হোক কিংবা নারী দল, একই দৃশ্য দেখা গেছে সব জায়গায়।

এশিয়া কাপের টানা ম্যাচগুলোতেও একই আচরণ বজায় রাখে ভারত

হার, রাজনীতি ও দ্বৈত অবস্থান: চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড

পরবর্তীতে বিশ্বকাপের গ্রুপ পর্বেও সেই সিদ্ধান্তে অটল থাকে টিম ম্যানেজমেন্ট। এ বিষয়ে বোর্ড ও ম্যানেজমেন্টের বক্তব্য ছিল, দেশের মানুষের জীবন ও জাতীয় নিরাপত্তাই তাদের কাছে সবার আগে। কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন, এত দেশপ্রেম থাকলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলছে কেন ভারত?

বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও আইসিসি চেয়ারম্যান জয় শাহ পিসিবির সঙ্গে বৈঠক করে পাকিস্তানকে খেলতে রাজি করান বলে সমালোচনা রয়েছে। তিনি যেমন রাজনৈতিক পরিচয়ে আলোচিত, তেমনি প্রশাসনিক ভূমিকাতেও প্রভাবশালী।

একই সময়ে তার বাবা রাজনৈতিক মঞ্চে পাকিস্তানবিরোধী বক্তব্য দিয়ে ভোটের রাজনীতি করছেন, আর অন্যদিকে জয় শাহ আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত করেছেন। কারণ পাক-ভারত ম্যাচ ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি রাজস্ব উৎপাদনকারী ইভেন্টগুলোর একটি।

সমালোচকদের মতে, একদিকে মাঠে পাকিস্তানের সঙ্গে হাত না মিলিয়ে দর্শকদের সামনে শক্ত অবস্থান দেখানো হচ্ছে, অন্যদিকে সেই ম্যাচ থেকেই বিপুল রাজস্বও আসছে। অর্থাৎ আবেগ, রাজনীতি এবং অর্থনৈতিক লাভ, সব মিলিয়েই তৈরি হয়েছে বিতর্কের এই ত্রিভুজ।

এতদিন মাঠে আধিপত্য থাকায় কোনোভাবে সমালোচনা এড়িয়ে যাচ্ছিল ভারত দল

হার, রাজনীতি ও দ্বৈত অবস্থান: চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড
ঘরের মাঠে নিয়মিত টি-টোয়েন্টি সিরিজে বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে রাখত তারা। প্রচারণায় এমন ভাবমূর্তি তৈরি হয়েছিল যেন ভারতের প্রতিটি ক্রিকেটারই আলাদা ম্যাচ উইনার। কিন্তু বিশ্বকাপের মঞ্চে সেই নির্মিত আত্মবিশ্বাসে ধাক্কা লাগে।

সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হার ভারতের বাস্তবতা সামনে নিয়ে আসে। শুধু হার নয়, সেই সঙ্গে ভেঙে পড়ে অতিরিক্ত হাইপের দেয়ালও। স্টার স্পোর্টসের তৈরি হাইপভিত্তিক বিজ্ঞাপনগুলো নিয়েও শুরু হয় ট্রল।

এখন পরিস্থিতি এমন, সুপার এইটে সমীকরণ মেলাতে ক্যালকুলেটর হাতে বসতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বড় জয় রানরেটে ভারতকে অনেক পিছিয়ে দিয়েছে। ফলে বাকি ম্যাচে জয় পেলেও সেমিফাইনাল নিশ্চিত নয়।

সমীকরণ বলছে, নির্দিষ্ট ফল হলে সব দলের পয়েন্ট সমান হতে পারে, আর তখন রানরেটই হয়ে উঠবে বড় বাধা। অর্থাৎ যে দলকে ঘিরে এত প্রত্যাশা আর হাইপ তৈরি হয়েছিল, সেই দল এখন অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে।
ভারতের জন্য সুপার এইটের বাকি ম্যাচগুলো তাই আর সাধারণ ম্যাচ নয়, প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই।

Related posts

অবসর ভেঙে ফিরছেন রস টেলর, নিউজিল্যান্ড নয়, খেলবেন মায়ের দেশের হয়ে

News Desk

প্রায় দুই যুগ পরে অস্ট্রেলিয়াতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ

News Desk

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ লিটনের

News Desk

রিয়াল মাদ্রিদের কাছে হেরে ম্যানসিটির বিদায়

News Desk

চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়, ট্রফিশূন্য মৌসুমের আভাস!

Durjoy Das

নারী বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

News Desk
Translate »