28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রায় দুই যুগ পরে অস্ট্রেলিয়াতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ
খেলাধূলা

প্রায় দুই যুগ পরে অস্ট্রেলিয়াতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ

প্রায় দুই যুগ পরে অস্ট্রেলিয়াতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ । ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগস্টে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের এই সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

ম্যাকাইয়ে এটিই হতে যাচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। ফলে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে যুক্ত হবে। অন্যদিকে ২২ বছর পর ডারউইনেও ফিরছে টেস্ট ক্রিকেট। সর্বশেষ ২০০৪ সালের জুলাইয়ে মারারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে টেস্ট আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশের জন্যও ডারউইনের স্মৃতি নতুন নয়। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেখানে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই দুই ম্যাচের সিরিজে ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের নেতৃত্বাধীন দল। ওই সফরের পর এবারই প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ।

দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০১৭ সালে। ২০২০ সালের মাঝামাঝি বাংলাদেশে আরেকটি সিরিজ হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বাতিল হয়।

চলতি বছর জুন মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরেও আসবে অস্ট্রেলিয়া দল।

Related posts

একাদশে জায়গাই ছিল না, সেই সাঞ্জুই বিশ্বকাপের সেরা!

News Desk

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা – তবুও ফিফা সভাপতির পদে বহাল

brs@admin

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

brs@admin

চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়, ট্রফিশূন্য মৌসুমের আভাস!

Durjoy Das

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

Durjoy Das

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায়

brs@admin
Translate »