32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
বন্ধু দাবি করা প্রতিবেশী দেশ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে দিয়ে উসকানি দেয়াচ্ছে— এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে সমঝোতা করেনি : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, তার দল কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেনি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান।

নুরুল হক নুর লেখেন, ‘আচ্ছা, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সাথে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশ’বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি।’

নুর আরও লেখেন, ‘তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সাথে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়া নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬ টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।’

খুব শিগগিরই পর্যায়ক্রমে বাকী আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন গণঅধিকারের সভাপতি। দলের দায়িত্ব প্রাপ্তদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমান নির্ভর সংবাদ প্রচার বা প্রকাশ না করারও আহ্বান জানান তিনি।

শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে দেন। বলেন, কোনো তথ্যের প্রয়োজনে যেন এই দুই জনের সঙ্গে যোগাযোগ করেন।
বিআরএসটি/এসএস

Related posts

মাদুরোর দিন শেষ : ট্রাম্প

News Desk

কর্মসূচির আগে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

News Desk

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

News Desk

ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলি জাফর

News Desk

ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

News Desk

আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিন: বাংলা ব্যান্ড সংগীতের অমর কিংবদন্তি

News Desk
Translate »